ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​”সীমানা পেরোনোর আগেই র‌্যাবের জালে পাচারকারী: দেবীগঞ্জে ৮৭ লাখের কষ্টিপাথর উদ্ধার”

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ১ এপ্রিল বিকাল ৫টা ১০ মিনিটে দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রাস্তার পাশে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয় ২৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮৭ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সুজন মহন্তের পিতা চিনমহন্ত। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি তিনি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

​”সীমানা পেরোনোর আগেই র‌্যাবের জালে পাচারকারী: দেবীগঞ্জে ৮৭ লাখের কষ্টিপাথর উদ্ধার”

আপডেট সময় : ০৬:২৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬