- চট্টগ্রামে সীতাকুণ্ডে ১২ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার বামন সুন্দর দারগার হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্ত জেলা চোরাই মোটরসাইকেলচক্রের ৭ সদস্য গ্রেপ্তার
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারায় দায়ের করা মামলার এজাহার নামীয় প্রধান আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়েছে।






















