ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 53

সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা রয়েছে এমন ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে জেলা নির্বাচন অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।

গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ইসি থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ‘নির্বাচন সহায়তা-১’ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

আপডেট সময় : ০৬:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫