ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে অস্ত্র সহ আটক :

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ (ইউ:পি) সাবেক চেয়ারম্যানের ছেলে মাহবুবুর রহমান দিপুকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল২০২৬ ) সকালে উপজেলার নাটুয়ার পাড়া ইউনিয়নের রেহাইসুরি বেড় গ্রামের মগবাজারে
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইসুরি বেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, ‘মাহবুবুর রহমান দিপু রেহাইসুরি বেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কশপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও পাইপগান তৈরির বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।’

‘এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে অস্ত্র সহ আটক :

আপডেট সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬