শনিবার ১১ এপ্রিল ২০২৬ সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সিরাজগঞ্জ সদর উপজেলা এবং রায়গঞ্জ উপজেলার মোট ১৫টি কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে আয়োজন করা হয় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান । প্রথমে আমন্ত্রিত অতিথি বৃন্দগণ কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা ক্রেস্ট , মেডেল বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, উপস্থিত সকল কচি কাচাদের দেখে মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ ফুলের বাগানে বসে রয়েছি আমরা সবাই। এই ছোট্ট সোনামণিদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অতিথিবৃন্দ গণ। আজ তোমরা যারা বৃত্তি পেয়েছেো, তোমরা আগামীতে আরো কঠোর অধ্যবসায় এর মাধ্যমে মেধাবী হতে সহায়ক ভূমিকা পালন করবে। সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার সভাপতি ও কাজিপুর সদর থানা বিএম কলেজ এর প্রভাষক মো: বরাত আলী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিয়ার পাচিল এর কৃতি সন্তান মো: মারুফ সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ফুলজোড় ডিগ্রী কলেজ রায়গঞ্জ সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক মো: এনামুল হক, মাটির ব্যাংক এর চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সিকদার বাড়ি মোড় সিরাজগঞ্জ । সঞ্চালনায় ছিলেন মো: সুলতান মাহমুদ ম্যানেজিং কমিটির সদস্য সানমুন কিন্ডারগার্টেন,। এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান সিদ্দিক সুমন , সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থা, মো: সুজন হায়দার শিক্ষা সচিব সিরাজগঞ্জ কিন্ডার গার্টেন কল্যাণ সংস্থা, মো: বখতিয়ার ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক খোকসা বাড়ি ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ সরকার , (আমির) অএ ইউনিয়ন জামায়াত, গাজী শাহ আলম মাস্টার সাবেক প্রাথমিক প্রধান শিক্ষক প্রমুখ। সিরাজগঞ্জ সদর থানা এবং রায়গঞ্জ থানার মোট ১৫ টি কিন্ডারগার্টেন প্রাথমিক স্কুল শাখার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে । সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
মো: শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- 49
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















