বিএনপি জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’র বিরুদ্ধে কটুক্তি করায় এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করার প্রতিবাদে ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এর বিরুদ্ধে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না কটুক্তি করার প্রতিবাদে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্র দলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে শুরু হয়ে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত ছিল পুরো সিরাজগঞ্জ শহর।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি , আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার,পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক প্রমুখ।
সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 82
জনপ্রিয় সংবাদ




















