সিরাজগঞ্জে কেন্দ্রীয় ঘোষিত ১১ দলীয় জোট – গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপানে. ।
শনিবার ( ০২ মে, ২০২৬) বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
পৌর শহরের সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রাণকেন্দ্র এসএস রোড হয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাব চৌরাস্তা দিয়ে দরগাহ রোডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা আমীর মোঃ আব্দুল লতিফ।
,এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা নায়েবে আমীর মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা সহ সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, এনসিপি
সিরাজগঞ্জ জেলা শাখা সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিয়ন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা
সেক্রেটারি মোঃ মোস্তফা মাহমুদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি
আব্দুল আজিজ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা মোঃ হাবিবুল্লাহ, সহ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার। জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন। বিএনপি সরকার কোন সংস্কার চায় না এবং কেন বিএনপি সরকার ক্ষমতার জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই আজ জনস্বার্থের পরিপন্থী।
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ থেকে : 



















