সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রাম থেকে একজনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন, নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (৫২)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মো: আলমাহমুদ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 



















