ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতা মালায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার :

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল মান্নান তালুকদারের ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের সময় গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় ময়নুল হক নামক এক ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ| বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান।
গ্রেফতারকৃত ময়নুল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বারুহাস ইউনিয়নের সভাপতি এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। শুক্রবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পঁওতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, ২০১৮ সালে বিএনপির এমপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারকে হত্যাচেষ্টার মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে নাশকতা মালায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার :

আপডেট সময় : ১২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬