ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’: তাৎক্ষণিক সমাধান পেয়ে খুশি নগরবাসী

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’-তে সরাসরি পুলিশ কমিশনারের কাছে নিজেদের সমস্যার কথা জানানোর সুযোগ পেয়েছেন সাধারণ নগরবাসী। আজ মঙ্গলবার বিকেল ৩:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমী ও জনমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

ভুক্তভোগী নগরবাসীদের বিভিন্ন আইনি জটিলতা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক সংক্রান্ত নানা অভিযোগ শোনার পর পুলিশ কমিশনার উপস্থিত সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ প্রদান করেন। ‘ওপেন হাউজ ডে’-তে আসা কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

জনসাধারণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার এই বিশেষ আয়োজনে সিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)

জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)

জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)

জনাব মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]

জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]

জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]

এছাড়াও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক সেবাপ্রত্যাশী নগরবাসী এই ওপেন হাউজ ডে-তে অংশ নেন।

সিএমপি সূত্রে জানা গেছে, নগরবাসীর সাথে পুলিশের দূরত্ব কমিয়ে আনা এবং পুলিশি সেবা আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যেই নিয়মিত এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করা হচ্ছে। সাধারণ মানুষের আস্থা অর্জনে সিএমপি আগামীতেও এই ধারা বজায় রাখবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’: তাৎক্ষণিক সমাধান পেয়ে খুশি নগরবাসী

আপডেট সময় : ০১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬