নওগাঁর রাণীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টায় সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাণীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খাঁন রুকু, একেএম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিশকাতুর রহমান রিপন স্টাফ রিপোর্টার 



















