সামাজিক সংগঠন প্রত্যাশী’র উদ্যোগে সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১,০০০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন এবং প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক অঙ্গীকার। তিনি সমাজের সকল বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ গ্রহণ করায় প্রত্যাশী’র সকল দায়িত্বশীল, সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যাক্ত করেন

লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন 