ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে খাবার হোটেলে প্রাইভেটকারের ধাক্কায় আহত এক

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের রেলওয়ে স্টেশন রোডে এক প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত খাবার হোটেলের বারান্দার মাঝে ঢুকে পড়ায় হোটেলের সামনে থাকা মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এক নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছে । আফতাব হাসান নামের ওই নৈশ প্রহরীকে পাশের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে ৩০ মে শনিবার রাত ১২টার দিকে। এ খবর পাঠানো সময় পর্যন্ত পুলিশ প্রাইভেটকারের মালিক বা চালকের সন্ধান করতে পারে নি। প্রাইভেটকারটি লক থাকায় এখনো ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রাইভেটকারটি স্টেশন রোড দিয়ে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কারটি দ্রুত গতিতে রাস্তার পশ্চিম পাশের বিসমিল্লাহ হোটেল ও কম্পিউটার পয়েন্ট নামের পাশাপাশি থাকা দুই ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দার মধ্যে ঢুকে পড়ে । এ সময় বিসমিল্লাহ হোটেলের একটি পিলার ভেঙ্গে যায় এবং হোটেলের বারান্দায় থাকা থাকা মুরগীর গ্রীল বানানোর মেশিনসহ অন্যান্য মালামালের এবং কম্পিউটার পয়েন্ট দোকানেরও ক্ষয়ক্ষতি হয় । ঘটনার সময় সেখানে থাকা নৈশ প্রহরী আফতাব হাসান প্রাইভেটকারের ধাক্কায় গুরতর আহত হয়। শহর পুলিশ তাকে উদ্ধার করে রাতেই পাশের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে পুলিশ কারের দরজা খুলে কারের মধ্যে থেকে নগদ তিন হাজার তিন’শ পঞ্চাশ টাকা ও বস্তা ভর্তি গরুর মাংস উদ্ধার করে। কারের বনেটে থাকা সাংসারিক কাজে ব্যবহৃত নানা প্রকার পণ্যও উদ্ধার করে। সান্তাহার শহর পুলিশের উপ-পরিদর্শক আব্দুর মান্নান জানান, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের চালক মাতাল অবস্থায় ছিল, তার সন্ধান ও কারটি উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সান্তাহারে খাবার হোটেলে প্রাইভেটকারের ধাক্কায় আহত এক

আপডেট সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬