উপজেলার সান্তাহার পৌর শহরের চাবাগান এলাকার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকিকে ইয়াবাসহ ফের গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। রহিমা বেগম শুটকি (৫৮) সান্তাহার পৌর শহরের চা-বাগান সংলগ্ন শান্তিনগর মহল্লার মৃত আব্দুল হাইয়ের মেয়ে এবং নজরুল ইসলামের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন পুলিশের একটি দল নিয়ে রহিমা বেগম শুটকির বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা তল্লাশি করে কিছু পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। পৌর শহরের চা-বাগান মহল্লার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ চা-বাগান মহল্লাবাসী একত্রিত হয়ে মাদক সম্রাজ্ঞী শুটকির বাড়ীঘর ভেঙে দিয়ে উচ্ছেদ করে দিয়েছিল। এরপর সে এখান থেকে কিছুদূর সরে গিয়ে নতুন করে আবার ব্যাবসা শুরু করে। তারা আরো বলেন, শুটকিকে গ্রেপ্তার করায় আমরা মহল্লাবাসী অনেক খুশি। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর এলাকার আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকির নামে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ পুলিশের দায়ের করা মাদকদ্রব্য আইনে শতাধিক মামলা বিদ্যমান। এমন অবস্থায় শুক্রবার সন্ধায় গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে শুটকির বাড়ী ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ী তল্লাশি করে কিছু পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সান্তাহারের আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকি গ্রেপ্তার
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) - আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- 72
জনপ্রিয় সংবাদ




















