ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে মূল্যবান সেগুন গাছ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আজিমাবাদ গ্রামের মোঃ কুতুব মিয়া (৩৯) এবং কালিচুং (কাচুয়া) গ্রামের মোঃ কাউছার মিয়া (৩৩)।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত থেকে ৮ মে ভোরের মধ্যে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডুমুরতলা এলাকার সেগুন বাগান থেকে দুর্বৃত্তরা দুটি মূল্যবান সেগুন গাছ কেটে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬