ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিককে হুমকি, এসিল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্য নিয়ে তল্লাশি অভিযান, হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে অভিযুক্ত কর্মকর্তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির নামজারি বাতিল সংক্রান্ত অনিয়মের বিষয়ে মোবাইল ফোনে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের কাছে জানতে চান দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু। এ সময় প্রশ্ন করায় ওই কর্মকর্তা ক্ষুব্ধ হন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।
এর পরদিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় বলে অভিযোগ ওঠে। সাংবাদিকদের দাবি, কোনো সংবাদকর্মীর বাড়িতে এ ধরনের অভিযান স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।
এ ঘটনার বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন মোবাইল ফোনে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের দাবি, ওই ফোনালাপের একপর্যায়ে সাখাওয়াত হোসেনকে গুম, মামলা ও হত্যার বিষয়ে হুমকি দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের বাড়িতে তল্লাশি এবং সংবাদকর্মীকে গুম ও প্রাণনাশের হুমকির অভিযোগ অত্যন্ত গুরুতর। একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জনগণের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরেন। কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে যদি সাংবাদিককে ভয়ভীতি বা হুমকির মুখে পড়তে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক কাইউম আজাদ বাবুল, দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজু, আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন, দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে সাংবাদিকদের করা এসব অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাংবাদিককে হুমকি, এসিল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬