ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং ফাইনালে বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়!

নওগাঁ রাণীনগরে উপজেলা পর্যায়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ২২নং বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সারাদেশে মতো নওগাঁর রানীনগরেও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং প্রতিযোগিতা ধারাবাহিক ভাবে চলছে। সামনে উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলা লক্ষ্য রেখে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তুমুল ফুটবল প্রতিযোগিতা শেষে গত মঙ্গলবার বড়গাছা ইউনিয়নকে ৪-০গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ৪নংপারইল ইউনিয়ন পরিষদের বিশিয়া গ্রামের ২২নংসরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা এখন থানা পর্যায়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
পারইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন আমি অনেক আনন্দিত কারণ রাণীনগর উপজেলা ৮টি ইউনিয়নের মধ্যে আমার ৪নংপারইল ইউনিয়ন পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থানা পর্যায়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। তার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি ও সাবেক মেম্বার মোঃ সাইফুল ইসলাম বলেন সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আমাদের সহযোগিতায় আজ ফুটবল টুর্নামেন্ট থানা পর্যায়ে ফাইনালে অংশগ্রহণ করছে। আশা করি ফাইনালে ও জিতবো।
বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান রাণীনগর উপজেলার মধ্যে বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিচিত। আমরা যেমন পড়াশোনা দিকে এগিয়ে একই সাথে খেলাধুলায় ও পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি মেধা বিকাশের জন্য শারীরিক খেলাধুলার ও বিকল্প নেই। এই ধারাবাহিকতায় আমারা উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং এ ফাইনালে জায়গা করে নিয়েছি। ইনশাআল্লাহ ফাইনাল ও জিতবো। সেমিফাইনালে জিতে ফাইনালে জায়গা করে নেওয়ায় সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
ফুটবল মাঠে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করতে ও দিকনির্দেশনা দিতে বিশেষ ভূমিকা পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ইং ফাইনালে বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়!

আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬