ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতির বন্ধনে ঐক্যের বার্তা: সন্দ্বীপ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক-প্রশাসনিক নেতৃবৃন্দের।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ প্রেস ক্লাব-এর উদ্যোগে মঙ্গলবার ৬ রমজান বিকালে ভেভিও গার্ডেন এন্ড রেস্টুরেন্টেয়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক মিলনমেলায় রূপ নেয়, যা সম্প্রীতি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল এবং প্রাণবন্ত সঞ্চালনা করেন সন্দ্বীপের জনপ্রিয় মুখ ফচিউল আলম।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আলি হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ—বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে। সন্দ্বীপের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন শিকদার,

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাঈল এবং জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম ফিরোজ সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্য সুদৃঢ় করার এক মহৎ উপলক্ষ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও মিলনমেলায় পরিণত এক সফল আয়োজন, যা সন্দ্বীপের সামাজিক ঐক্যের বার্তাকে আরও দৃঢ় করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সম্প্রীতির বন্ধনে ঐক্যের বার্তা: সন্দ্বীপ প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক-প্রশাসনিক নেতৃবৃন্দের।

আপডেট সময় : ০৬:৩২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬