ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমস্যায় জর্জরিত বরগুনার গৌরীচন্না বাজার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের ঐতিহ্যবাহী গৌরীচন্না বাজার এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ এই বাজারে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ নানা প্রয়োজনে সমবেত হন। ফলে বাজারটি স্থানীয় অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর ধরে বাজারের রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজারের মসজিদের পাশের সড়কসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে যায়। এতে পথচারী, ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও মুসল্লিদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। জলাবদ্ধতা ও কাদার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায় এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল ওয়াসী মতিন বলেন,
“গৌরীচন্না বাজার এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাই, গৌরীচন্না বাজারের রাস্তাঘাট দ্রুত সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

বরগুনা জেলা ওলামা দলের সদস্য সচিব, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি ও গৌরিচন্না বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোতালেব জানান,
“সামান্য বৃষ্টিতেই মসজিদের উত্তর পাশের সড়কে হাঁটু পানি জমে মুসুল্লিদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। বাজারটিতে প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আয় হলেও রাস্তার বেহাল অবস্থা। শতশত ছাত্র-ছাত্রীদেরও ঐ কাদাযুক্ত পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ফুটপাত দখল হওয়ায় রাস্তাটি সংকীর্ণ হয়ে গেছে।”

স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী ডা. মোঃ এনামুল হক ও সাংবাদিক মোঃ ইদ্রিস আলী জানান, বাজারের পশ্চিম পাশের প্রবেশের রাস্তাটির অবস্থা আরও করুণ। জরুরি সংস্কার প্রয়োজন।

গৌরীচন্না বাজার কমিটির সভাপতি মোশাররফ হোসেন আলকাছ খান বলেন,
“গৌরীচন্না বাজার শুধু একটি বাজার নয়, এটি আশপাশের বহু মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানাচ্ছি।”

বাজার কমিটির সাধারণ সম্পাদক আল মামুন লিটন বলেন,
“প্রতিদিন হাজারো মানুষের সমাগম হলেও বাজারের উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব অত্যন্ত হতাশাজনক। একটি আধুনিক ও নিরাপদ বাজার গড়ে তুলতে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করা জরুরি।”

এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের দুর্ভোগ লাঘব, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে গৌরীচন্না বাজারের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সমস্যায় জর্জরিত বরগুনার গৌরীচন্না বাজার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৭:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬