পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির তাৎপর্যকে ধারণ করে সন্দ্বীপ এসোসিয়েশন কক্সবাজার-এর উদ্যোগে কক্সবাজারে এক হৃদ্যতাপূর্ণ ও সুশৃঙ্খল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) শহরের অভিজাত হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজারে অবস্থানরত সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে এক মিলনমেলার পরিবেশের সৃষ্টি হয় এবং দ্বীপের বাহিরে অবস্থান করেও সন্দ্বীপবাসীর পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মোশাররফ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মুকিম খান।
তাঁরা অতিথিদের স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা মাহে রমজানের শিক্ষা ধারণ করে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি ছিল শৃঙ্খলাবদ্ধ, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে




















