ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে বিএনপি অস্থিরতা: তিনবারের সাবেক এমপি কামাল পাশার প্রত্যাবর্তনের দাবি।

সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা।

চট্টগ্রামের সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থীতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উৎকণ্ঠা ও অস্থিরতা। এ পরিস্থিতিতে সাবেক সংসদ সদস্য ও তিনবারের নির্বাচিত জনপ্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার (৫ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ফজলুল করিম বাবুল। শুরুতে সাবেক এমপি মোস্তফা কামাল পাশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, বিএনপি নেতা তসলিম উদ্দিন, টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হোসেন, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, মগধরা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দীর্ঘাপাড় ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, রহমতপুর বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, প্রেস ক্লাব সম্পাদক ওমর ফয়সাল, ‘সন্দ্বীপ সংযোগ’-এর এডমিন ফসিউল আলম, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, মাঈন উদ্দিন মাষ্টার, চৌধুরী বাজার সভাপতি আকতার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দ্বীপ বিএনপি সবসময় সংগঠিত ছিল। তাঁর আমলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ছিল নিরাপদ। ব্যবসায়ীরা পেয়েছেন চাঁদামুক্ত পরিবেশে ব্যবসার সুযোগ।”

তারা আরও বলেন, “দলকে শক্তিশালী রাখতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁকেই সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা জরুরি। যদি কোনো জোট বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে এ জনপদ আবারও বিশৃঙ্খলার মুখে পড়বে।”

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানান এবং সন্দ্বীপের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে বিএনপি অস্থিরতা: তিনবারের সাবেক এমপি কামাল পাশার প্রত্যাবর্তনের দাবি।

আপডেট সময় : ০৫:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫