দহ্মিণ আইচা থানা সদর চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরকচ্ছপিয়া বাজার সংলগ্ন এক পুত্র বধুকে গণধর্ষণের অভিযোগ শুনা যাচ্ছে।
শুনা যাচ্ছে ঘটনাটি ঘটিয়েছে একদল মাদকাসক্ত বখাটে চক্র।
কিছু দিন আগে পরিকল্পিত ভাবে গণধর্ষণের পরে ভিডিও ধারণের মাধ্যমে ভুক্তভোগী পরিবার কে জিম্মি করে ২ লাখ টাকা চাদা দাবি করে চক্রটি। পরবর্তীতে অসহায় পরিবার দিশেহারা হয়ে প্রশাসনের দারস্ত হয়ে মামলা দায়ের করেন।
কিন্তু অভিযোগ ওঠেছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা রয়েছে। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
ভুক্তভোগী পরিবার একটি রাজনৈতিক চক্রের প্রভাবে অসহায় দিন কাটাচ্ছে।
আরও অভিযোগ ওঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ রাজনৈতিক চক্রের প্রভাবে চুপচাপ হয়ে গেছে।
তাই চরফ্যাশন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
উপযুক্ত বিচারের জন্য সহযোগিতা করুন।
সঙ্ঘবদ্ধ গণধর্ষন শিকার পুত্রবধূ
-
স্টাফ রিপোর্টার মোঃ সুজন ভোলা চরফ্যাশন উপজেলা
- আপডেট সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 55
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















