সখীপুরে প্রয়াত ইকবাল পাপ্পুর একমাত্র সন্তান আওয়ান ইকবাল-এর ভবিষ্যৎ নিরাপদ করতে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন সখীপুরের SSC 2009 ও HSC 2011 ব্যাচের একদল বন্ধু। তারা নিজেদের অর্থায়নে NRBC ব্যাংক, সখীপুর শাখায় ৩ লাখ ৫০ হাজার টাকা ডাবল স্কিমে জমা দিয়েছেন।
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ ৭ বছর পর ৭ লাখ টাকায় রূপান্তরিত হবে। এরপর পুনরায় ডাবল স্কিমে বিনিয়োগ করা হবে, যার ফলে আরও ৭ বছর পর মোট অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী, আওয়ান ইকবাল ১৮ বছর পূর্ণ করলে তার হাতে আনুমানিক ১৫–১৬ লাখ টাকা তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তটি প্রয়াত ইকবাল পাপ্পুর অভিভাবকদের সঙ্গে পরামর্শের মাধ্যমেই গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু আর্থিক সহায়তা নয়, বরং বন্ধুত্ব ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। একই সঙ্গে তারা প্রয়াত ইকবাল পাপ্পুর আত্মার মাগফিরাত কামনা এবং তার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সখিপুরে মানবিক উদ্যোগ: বন্ধুর সন্তানের পাশে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচ।
-
সখিপুর উপজেলা প্রতিনিধি, টাংগাইল : মনির হোসেন - আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- 82
জনপ্রিয় সংবাদ




















