ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন: মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের (ইসি) সংসদীয় ৩০০ আসনের জন্য নিয়োগপ্রাপ্ত ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা আজ মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের সংখ্যা জানাবেন।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে নির্ধারিত সাতটি নির্দেশনা অনুসরণ করতে হবে আবেদনকারীদের। আপিল দায়েরের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। রোববার ইসি থেকে এসব তথ্য জানানো হয়।

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রতি সংসদ নির্বাচনের মতো এবারও ইসির ১০ প্রশাসনিক অঞ্চলের জন্য ১০টি বুথের মাধ্যমে আপিল আবেদন গ্রহণ করা হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রিটার্নিং কর্মকর্তারা যেসব কারণে মনোনয়ন বাতিল করেছেন, আপিলে সেসব কারণের যৌক্তিকতা যাচাই করা হবে। বাতিলের কারণ সঠিক না হলে আইন অনুযায়ী মনোনয়ন গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সংসদ নির্বাচন: মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন আজ

আপডেট সময় : ০৭:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬