ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন করে মেয়র পদে প্রার্থীতা ঘোষনা – কুলাউড়া পৌরসভার সাবেক ২ বারের মেয়র আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

কুলাউড়া পৌরসভার সাবেক ২ বারের মেয়র এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল আহমদ জুনেদ আসন্ন পৌর নির্বাচনে পৌর মেয়র পদে প্রার্থীতা ঘোষনা করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তার প্রার্থীতা ঘোষনা করেন। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন দীর্ঘ দিন তিনি কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন হিসাবে দল থেকে তিনি মনোনয়ন পাবেন।
জানা যায়,কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ স্থানীয় রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত একটি নাম। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কুলাউড়া উপজেলা ও পৌর এলাকার মানুষের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
পৌর রাজনীতিতে তাঁর পরিচিতি গড়ে ওঠে নির্বাচনের মধ্য দিয়ে। ২০০৪ সালে তিনি স্বতন্ত্র হিসাবে এবং ২০১০ সালের কুলাউড়া পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা বিএনপির ২ মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন সময় দলীয় কর্মসূচি, রাজনৈতিক আন্দোলন এবং স্থানীয় নানা ইস্যুতে তাঁকে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে। সাবেক মেয়র হিসেবে কুলাউড়া পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা ও স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী কামাল আহমদ জুনেদ বলেন
আগামী কুলাউড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়ার মানুষের পাশে থেকে রাজনীতি ও জনসেবায় কাজ করে আসছি। দলীয় মনোনয়ন পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে মনোনয়ন না পেলেও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব।
কামাল আহমদ জুনেদ আরও বলেন, পৌরবাসীর উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার দিতে চান। তিনি নির্বাচিত হলে কুলাউড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,কুলাউড়া পৌরবাসী ভালবেসে বিগত ১৪ বছর পৌরবাসীর খেদমতে তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তার সময়ে পৌরসভার আমুল উন্নয়ন সংঘটিত হয়। তিনি আশা করেন এবার তিনি দলীয় মনোনয়ন পেলেও প্রার্থী না পেলেও প্রার্থী হবেন এবং বিপুল ভোটে জনগন তাকে মেয়র পদে নির্বাচিত করবেন।এতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সংবাদ সম্মেলন করে মেয়র পদে প্রার্থীতা ঘোষনা – কুলাউড়া পৌরসভার সাবেক ২ বারের মেয়র আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

আপডেট সময় : ১২:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬