ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সংক্ষিপ্ত সফরে আজ চাঁদপুরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেন।

জানা গেছে, আজ বুধবার সকাল ৯টায় তিনি জেলা পরিষদ কার্যালয়ের অপরদিকে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এরপর সকাল ১০টায় তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষ অবহিতকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এছাড়াও বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।

সকল কর্মসূচি শেষে দুপুর ১২টায় জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে চাঁদপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

আপডেট সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬