
নিউজ ডেস্ক :
শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় সিএনজি অটোরিক্সা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে দু’জন নিহত এবং মহিলাসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে
বৃহস্পতিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর ভাড়াউড়া এর ৬নং পুল এলাকায়।
দুর্ঘটনায় নিহতরা হলের সিএনজি চালক মো: সাইফুল ইসলাম ও ও কনকপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে ইকতার মিয়া (৩৪)। আহতরা হলেন, তানিয়া বেগম (২৮), রেশমা খাতুন (২৬),মোস্তফা মিয়া (৪০)। নিহত ও আহতদের বাড়ি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রুবেনা আক্তার জানান, দু’জন ঘটনাস্থলে মারা গেছে এবং আহতদের অবস্থা গুরুতর।
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জনপ্রিয় সংবাদ




















