শ্রীমঙ্গলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা,পৌর বিএনপি,সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান শুরু করেন অনুষ্ঠানের আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী ও পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















