ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে বিদেশি পণ্য জব্দ, গ্রেপ্তার ১

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-পাতার আড়ালে দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাইপণ্য ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে কতিপয় ব্যবসায়ীর বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ হয়েছে। এ সময় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও সঙ্গীয় ফোর্স  শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে।

অভিযানে শ্রীমঙ্গল স্টেশন রোডের আদেল টি হাউসের কর্মচারী আব্দুল কাইয়ুম (২০), পিতা-মোঃ মহিবুল মিয়া, সাং-টিকরিয়া (চকগাঁও), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়। 

এ সময়  ৯০,০০০ শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল,  ১২০ কৌটা  নিভিয়া ক্রীম এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,১০,০০০/- টাকা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। 

তিনি আরো জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আটজনকে আসামি করে মামলা রুজু করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে বিদেশি পণ্য জব্দ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:১৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫