শ্রীনগর থানা পুলিশের অভিযানে ইং ২৭.৬.২০২৬ তারিখ শ্রীনগর থানাধীন বীরতারা বাজার এলাকা থেকে শ্রীনগর থানার মামলা নং- ২৫(৮)২৫ এর তদন্তে প্রাপ্ত আসামী ১. সাব্বির শেখ (৩৫), পিতা-মানিক শেখ, সাং-বীরতারা, থানা-শ্রীনগর মুন্সীগঞ্জকে শ্রীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হ্যান্ডকাফসহ পালানোর তিন ঘন্টা ব্যবধানে ব্যাপক অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ
ইং ২৭.৬.২০২৬ তারিখ শ্রীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাব্বির শেখ (৩৫) নিজ বাড়িতে অবস্থান করছেন। উক্ত বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে থানার মোবাইল টিম ও ফোর্সসহ মোট সাতজনের একটি টিম সাব্বির শেখকে রাত ৮.৪৫ টায় তার নিজ বাড়ি থেকে আটক করে এবং দুই হাতে হ্যান্ডকাফ লাগানো হয়। সাব্বির শেখ এর পরিবারের লোকজনের উত্তেজনা ও চিল্লাপাল্লা করে আশেপাশের লোকজন জড়ো করে। অতিরিক্ত লোকজন জড়ো হয়ে পুলিশের সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় কৌশলে সাব্বির শেখ (৩৫) পালিয়ে যায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল), অফিসার ইনচার্জ শ্রীনগর থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং শ্রীনগর থানার অফিসার/ফোর্সের সমন্বয়ে গঠিত একাধিক টিম অভিযান পরিচালনা করে তথ্যের ভিত্তিতে রাত ১১.৪৫ টায় স্বল্প সময়ে মধ্যে উক্ত আসামীকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















