“শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা করতে চাই”-এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মো. হারুনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ জসিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নসু এবং পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা।
সমাবেশটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েলসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কলাপাড়া
০১/০৫/২০২৬






















