ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকূপায় ২ দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে পশুপালন সম্প্রসারণের লক্ষ্যে ২ দিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৫০ জন নারী ও পুরুষ খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহম্মেদ। তিনি উন্নত জাতের ঘাস চাষ কৌশল, ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম হায়দার। তিনি তার বক্তব্যে খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক পশুপালনের ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েও কেন ওয়ানডেতে ফিরতে রাজি হননি মুশফিক

শৈলকূপায় ২ দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬