ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ-এর নির্দেশনায় শহরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়। এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা শওকত হোসেন, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার-সহ জেলা, উপজেলা ও শহর যুবদলের সাবেক ও বর্তমান কয়েক হাজার নেতাকর্মী।
জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে চলেছে। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোনো আন্দোলনে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, যুবদল অতীতের মতোই ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা প্রস্তুত থাকবে। এই বর্ণাঢ্য আয়োজনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি সংগঠনের শক্তিশালী ভিত্তি ও ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫