চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বুধবার (মার্চ) এক সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটরের কাছে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, নতুন সরকার এসেছে। চিফ প্রসিকিউটর হিসেবে আপনি নতুন দায়িত্ব নিলেন।
শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কি না? জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা উদ্যোগ নেব। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব।
চিফ প্রসিকিউটর বলেন, তিনি (শেখ হাসিনা) ভারতে আছেন বলে আমরা জানি। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
তাকে ফেরত আনাটা আইনগত ব্যাপার। নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরেক সাংবাদিক বলেন, প্রসিকিউশন তো আগে উদ্যোগ নিয়েছে। সেটার অগ্রগতি কত দূর? আমিনুল ইসলাম বলেন, সেটা (আগের উদ্যোগ) আমি এখনো জানি না।
অনলাইন ডেস্ক, 

























