কিশোরগঞ্জ শহরের ঈশাখা শপিং মল (দ্বিতীয় তলা)-এ শুভ উদ্বোধন হয়েছে সানজিদা সুজ-এর। আধুনিক রুচি, মানসম্মত পণ্য এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে নতুন এই শোরুমটি ইতোমধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, চায়না থেকে সরাসরি আমদানি করা দেশি-বিদেশি নতুন ডিজাইনের পণ্য এখানে পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য রয়েছে নানা রঙের আকর্ষণীয় ও আরামদায়ক জুতা, ছেলে ও মেয়েদের জন্য আধুনিক ফ্যাশনের বিভিন্ন ধরনের ফুটওয়্যার, মেয়েদের স্টাইলিশ হ্যান্ডব্যাগ ও পার্স, ছেলেদের বেল্ট, মানিব্যাগসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন ফ্যাশন সামগ্রী।
আরাম, গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে প্রতিটি পণ্য বাছাই করা হয়েছে, যাতে সব বয়সী ক্রেতারা নিজেদের পছন্দের জিনিস এক ছাদের নিচেই খুঁজে পান। নতুন নতুন কালেকশন নিয়মিত যুক্ত হওয়ায় ফ্যাশনপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ঠিকানা।
নতুন আয়োজন, নতুন সম্ভাবনা—এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করা সানজিদা সুজ সকল ক্রেতাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আপনার এবং আপনার পরিবারের পছন্দের মানসম্মত পণ্য কিনতে আজই চলে আসুন।
ঠিকানা:সানজিদা সুজঈশাখা শপিং মল (দ্বিতীয় তলা), ঈশা খাঁ রোড ,কিশোরগঞ্জ।
প্রোপ্রাইটর: সুমন মিয়া।
প্রতিনিধি:তপন চন্দ্র দাস , 



















