শীতকালে খালি পেটে কিছু খাবার খেলে শরীরের ইমিউন সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যায়।
এতে সহজেই ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে কিছু খাবার এড়ানো উচিত। চলুন, জেনে নিই।
ফ্রিজের খাবার ও ঠাণ্ডা দুধ : খালি পেটে খেলে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যা ঠাণ্ডা লাগা এবং গলা ব্যথার ঝুঁকি বাড়ায়।
টক খাবার : যেমন লেবুর রস বা ভিনেগারযুক্ত পানীয়, খালি পেটে গলার সংবেদনশীলতা বাড়াতে পারে এবং ঠাণ্ডা লাগার আশঙ্কা বাড়ায়।
চিনি বা মিষ্টি খাবার : সকালের শুরুতেই খেলে ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং ভাইরাল সংক্রমণের ঝুঁকি বাড়ে।
অনলাইন ডেস্ক 

























