গতকাল বৃহস্পতিবার ( ৩০ জুলাই) নরসিংদীর শিবপুর উপজেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার হাজী আছমত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে শিবপুর ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, ধানুয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও বিসমিল্লাহ মেডিকেলের কর্ণধার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ মেজবাহ উদ্দিন বাশির, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেতারা বেগম, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সজল চন্দ্র পাল, সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দেলোয়ারা ইয়াসমিন ফরিদা, ব্যবসায়ী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাসির উদ্দীন, জয়নগর ডিগ্রি কলেজের শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এ কে এম মাসুদ রানা ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আবিরুজ্জামান ভুইয়া।
মো: হাবিবুর রহমান সুমন, শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি. 



















