ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) নরসিংদীর শিবপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচীব, সাবেক এলজিআরডি মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুল মান্নান ভূইয়ার পরিষদ, স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক শিক্ষার্ত্রীদের উদ্যোগে ধানুয়াস্থ মান্নান ভূইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচীব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে মরহুমের সমাধির পাশে অনুষ্ঠিত স্মরণ সভায উপস্থিত ছিলেন শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রব্বানী, আব্দুল মান্নান ভূইয়ার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব রফিকুল ইসলাম মৃধা, ও আঙ্গুর মৃধা প্রমুখ।

উল্লেখ্য যে, বিগত বছরগুলিতে আব্দুল মান্নান ভুঁইয়ার মৃত্যু বার্ষিকীতে স্হানীয় ও জেলা বিএনপির প্রভাবশালী নেতারা প্রয়াত নেতার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করলেও এবার কাউকে দেখা যায়নি। তবে নরসিংদী জেলা বিএনপির তাঁত, শিল্প বিষয়ক সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক মোল্লার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৪৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬