ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন এমপি মোছাঃ সাবিরা সুলতানা
তথ্যপ্রযুক্তির বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানমনস্ক, দক্ষ ও আধুনিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে শিক্ষা নগরী রাজশাহীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ন্যাচারাল সায়েন্স।
বিশ্ববিদ্যালয়টির পরিচালনার জন্য দেশের বরেণ্য শিক্ষাবিদ, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এ ট্রাস্টি বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যশোর জেলার গর্বিত নারী, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছাঃ সাবিরা সুলতানা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে ট্রাস্টি বোর্ডের অভিজ্ঞ সদস্যদের দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।
বিশ্ববিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবু রাসেল, স্টাফ রিপোর্টার | যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















