ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী নুসরাত জাহান তান্নিকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান।

জৈন্তাপুর উপজেলার দরবস্ত হেলালী মার্কেটে কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান তান্নিকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম।

অনুষ্ঠানে এসএসসি-২০২৪ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফলের প্রত্যাশায় দরবস্ত ছাতারখাই গ্রামের বাসিন্দা জনাব আব্দুল হাকিমের কন্যা নুসরাত জাহান তান্নিকে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ছিকন্দর আলী শিক্ষা ফোরামের পক্ষ থেকে এবং ফোরামের নির্বাহী পরিচালক জনাব জামাল আব্দুন নাসেরের ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব কামাল আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোস্তাক আহমদ, পৃষ্ঠপোষক পরিষদের সদস্য প্রভাষক মহিউদ্দিন জাকারিয়া, অন্যতম পরিচালক জনাব গিয়াস উদ্দিন আল মামুন, সদস্য জনাব শাহজান আলমসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন।

বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে পড়ালেখা করেও নুসরাত জাহান তান্নি যে সাফল্য অর্জন করেছে, তা এলাকার শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা ও সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান তান্নির হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষার্থী নুসরাত জাহান তান্নিকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান।

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬