ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস কর্মকর্তাদের সমন্বিত এই অভিযানে মোট ১৩৪৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আন্তর্জাতিক অ্যারাইভাল হলে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের (OV-493) ফ্লাইটে এই অবৈধ পণ্যগুলো আনা হয়েছিল।

চকরিয়ার বাসিন্দা মো. শামসুদ্দিন নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়।

১ নম্বর লাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সমস্ত পণ্য বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটককৃত যাত্রী মো. শামসুদ্দিনকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ বন্ধে বিমানবন্দর এলাকায় কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট সময় : ০৬:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬