দীর্ঘ প্রায় চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি দীর্ঘদিনের ত্যাগকে পুঁজি করে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন শামছুল হক মাস্টার। শামছুল হক মাস্টারের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। তিনি কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রায় ১৫ বছর শরীফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তাঁর পারিবারিকভাবেও রয়েছে বিএনপির রাজনীতির ঐতিহ্য। তাঁর প্রয়াত পিতা তৈমুছ আলী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জাগদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়ন পরিষদ গঠনের আগে গ্রাম সরকারের দায়িত্বও পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে পাঁচটি রাজনৈতিক মামলা হয়েছিল। বিগত আওয়ামী লীগের সময়ে ছিলেন চরম নির্যাতিত। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শরীফপুরের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
শামছুল হক মাস্টার মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং এলাকার মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়ে তিনি শরীফপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়ী হয়ে শরীফপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ঘুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিএনপির সমর্থনে চেয়ারম্যান নির্বাচন করলে বিপুল ভোটে শামসুল হক মাষ্টার চেয়ারম্যান নির্বাচিত হবেন.
শরীফপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের ঘোষনাঃ চেয়ারম্যান প্রার্থী শামছুল হক মাস্টার: চার দশকের রাজনৈতিক পথচলা
-
মো:সিপাউর রহমান, কুলাউড়া, মৌলভীবাজার - আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- 35
জনপ্রিয় সংবাদ




















