ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সিএনজি-মিনি ট্রাক মুখোমুখি সং*ঘর্ষে চালক নি*হ*ত, একই পরিবারের ৬ জনসহ আ*হ*ত ৮

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৬:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 23

লোহাগাড়ায় সিএনজি-মিনি ট্রাক মুখোমুখি সং*ঘর্ষে চালক নি*হ*ত, একই পরিবারের ৬ জনসহ আ*হ*ত ৮

লোহাগাড়ায় আধুনগর মিনি ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনক বড়ুয়া (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার পুত্র। শুক্রবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের ‘আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার’ সামনে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৮ জন গুরতর আহত হয়েছে। তারা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার মৃত আবদুস ছবুর ড্রাইভারের পুত্র নাজমুল হুদা (৫৬), তা র স্ত্রী হোসনে আরা বেগম (৫০), মেয়ে আমিরা (আড়াই বছর), কামরুল হুদার স্ত্রী লিলি আক্তার (৪৯), মেয়ে ফাতেমা জান্নাত রুমাইছা (৫), রোজা জাহান (১০ মাস), কুমিল্লা জেলার মুরাদনগর রামপুর এলাকার মো. হানিফের পুত্র পিকআপ চালক মো. ইয়াছিন (৩০) ও হেলপার মো. হাছান (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে থাকা সবাই গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে থেকে আহত পিকআপ চালক ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএনজির মালিক ধনয় বড়ুয়া জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহত চালক কনক বড়ুয়াকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীতে নেয়া হচ্ছিল। পথ্যিমধ্যে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে কি আসছে আরিফিন শুভর ‘মালিক

লোহাগাড়ায় সিএনজি-মিনি ট্রাক মুখোমুখি সং*ঘর্ষে চালক নি*হ*ত, একই পরিবারের ৬ জনসহ আ*হ*ত ৮

আপডেট সময় : ০৬:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬