আমিরাবাদ মল্লিক চোবহান চৌধুরী পাড়ার বাসিন্দা সোহান উদ্দিন সোহান নামের (১৬)এক যুবক গোবরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে আজ সকালে।সোহান প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন তার বাড়িতে।ঘুমন্ত অবস্থায় সোহানকে সাপে দংশন করলে তার ঘুম ভেঙে যায়। উঠে দেখতে পায় বিষাক্ত এক গোবরা সাপ।সাথে সাথে সে সাপটিকে মেরেও ফেলে।সোহানের চিকিৎসার জন্যে রাতে আনা হয় গ্রাম্য বৈদ্য/ওঝা।সকালে সোহানের অবস্থার অবনতি ঘটলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অথচ সোহানের বাড়ির পাশেই স্বাস্থ্য কমপ্লেক্স।প্রতিবছর সাপে কাটা রোগী ওঝার অপচিকিৎসার কারণে মারা যাচ্ছে তার কোন হিসাব নেই।জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সাপে কাটা রোগীদের জীবন বাচাঁনো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।
লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
-
মোহাং ইসলাম মিঞা স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 52
জনপ্রিয় সংবাদ




















