ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বসতঘরে অস্ত্রেরমুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে

গত মঙ্গলবার (২ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সুফিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. জোনাইদ হোসেন (৩৯) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার আহমদ হোছেনের পুত্র। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর বৃদ্ধা মা জাহানারা বেগম বাড়িতে একা থাকেন। ঘটনার রাতে প্রতিদিনের ন্যায় তিনি ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে বাড়ির পাশের গাছ দিয়ে বসতঘরের ছাদে উঠে দুর্বৃত্তরা। পরে সিঁড়িঘরের দরজা দিয়ে বসতঘরের ভেতর প্রবেশ করে তারা। এরপর বৃদ্ধাকে অস্ত্রেরমুখে জিম্মি করে তার কানে থাকা আধা ভরি ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও আলমারির ভেতর থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা বসতঘরের প্রতিটি কক্ষের মালামাল তছনছ করে ফেলে
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ঘটনার ব্যাপারে ভূক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লোহাগাড়ায় বসতঘরে অস্ত্রেরমুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে

আপডেট সময় : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬