ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী।

লোহাগাড়া উপজেলা কার্যালয়ে (মোস্তফা সিটির ৫ম তলায়) আজ ১ মে (শুক্রবার) যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও মাজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মুহাম্মাদ ইসহাক। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব শফিউল আলম এবং অফিস সম্পাদক জনাব আ.ন.ম শোয়াইব।
লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মুনির আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জনাব এম রফিক দিদার, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা মহিউদ্দিন আজাদ, এম আবুল কাশেম, হেলাল উদ্দিন আজাদ, মাস্টার আতাউল্লা মুহাম্মাদ সেলিম, সাহাব উদ্দিন, মুহাম্মাদ সোহেল এবং দিদারুল আলম প্রমুখ।
বক্তারা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লোহাগাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী।

আপডেট সময় : ০৩:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬