ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে র‌্যাবের অভিযান: ৬১১ বোতল মাদকসহ তিনজন গ্রেফতার

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল সমজাতীয় মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সাইফুল ইসলাম (সুজন) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে ছিল ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিল।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সাইফুল ইসলাম (২০), মোঃ মতিউল ইসলাম (৩০) এবং মোঃ স্বপন মিয়া (৩৮)। তাদের সকলের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লালমনিরহাটে র‌্যাবের অভিযান: ৬১১ বোতল মাদকসহ তিনজন গ্রেফতার

আপডেট সময় : ১২:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬