শৃঙ্খলাই ডায়াবেটিস পরিচালনার মূল চাবিকাঠি-এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটের সর্বস্তরের মানুষের দৌড়গোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে লালমনিরহাট ডায়াবেটিক সমিতির (২০২৬-২০২৮ মেয়াদ) নবনির্বাচিত নির্বাহী পর্ষদের জমকালো অভিষেক, দায়িত্বভার গ্রহণ ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় শহরের জেল রোড সংলগ্ন সোনালী পার্কস্থ ‘ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত পর্ষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক সরকার। শপথ গ্রহণ শেষে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করে।
সংগঠনের সার্বিক শৃঙ্খলা, সেবার মানোন্নয়ন এবং সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নেয়ামুল ইসলাম ফাতেমী, বীরপ্রতীক। তিনি বলেন, চিকিৎসা সেবায় শৃঙ্খলাই আমাদের মূল চালিকাশক্তি। রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর মাধ্যমে এই হাসপাতালকে উত্তরবঙ্গের একটি মডেল সেবা কেন্দ্রে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য।
নবগঠিত পর্ষদের সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল তাঁর বক্তব্যে বলেন, “লালমনিরহাটের মানুষের স্বাস্থ্যসেবায় ডায়াবেটিক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। নতুন মেয়াদে আমাদের প্রধান লক্ষ্য হবে সাধারণ ও প্রান্তিক ডায়াবেটিস রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা এবং ব্যপকভিত্তিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
দায়িত্ব গ্রহণকারী নবনির্বাচিত পর্ষদ:
সভাপতি: অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল
সহ-সভাপতি: মোঃ আফজাল হোসেন ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক
সাধারণ সম্পাদক: আব্দুস সালাম বকুল
যুগ্ম-সম্পাদক: মোঃ আনিছুর রহমান আনিছ
কোষাধ্যক্ষ: মোঃ সাহেদুল হক ছোটন
নির্বাহী সদস্য:
মোঃ ইকবাল হোসেন, মোঃ জাহিদ হোসেন মজনু, এ.বি.এম. ফারুক সিদ্দিকী, আবুল বাশার সরকার, মোঃ এরশাদুল হক আসাদ, মোঃ ময়েজ উদ্দিন সরকার, এ এইচ এম ইদ্রিস আলী, মোঃ আনিসুর রহমান প্রধান এবং এস এম ওয়াহিদুল হাসান সেনা।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঞ্চলের বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী উপস্থিত ছিলেন
লালমনিরহাট জেলা প্রতিনিধি: 



















