পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুলাংপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান (৫০), পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে জিয়াউর রহমান নিজের মুঠোফোন থেকে বাড়িতে ফোন করে জানান, তাকে কে বা কারা আটকে রেখেছে। এরপর তার মুক্তির জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
কেয়াজুপাড়া সিএনজি-মোটরসাইকেল সমিতির সভাপতি জাবেদ জানান, দাবিকৃত ১ লাখ টাকার মধ্যে একটি অপরিচিত বিকাশ নম্বরে ইতোমধ্যে ৪০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে এরপরও জিয়াউর রহমানকে মুক্তি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় জিয়াউর রহমানের পরিবার আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে সরই পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা বলেন, “ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করলে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
এরপর আজ ২৯ জুলাই ২০২৬ ইং তারিখে স্থানীয় মোটরসাইকেল সমিতির সভাপতি জাবেদ এর নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি 



















