জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউপিস্থ ০৭ নং ওয়ার্ড এর অন্তর্গত কলেজ রোড সাকিনে শালীজ কালেকশনের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী ১) আলমগীর হোসেন (৪০), পিতাঃ সেকান্দর মিয়া, মাতাঃ আমেনা খাতুন, সাংঃ বরকন্দাজ বাড়ি, দঃ মকরধ্বজ, ০৫ নং ওয়ার্ড, ০৫ নং পার্বতীনগর ইউপি, থানা- লক্ষ্মীপুর সদর, জেলাঃ লক্ষ্মীপুর থেকে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২) মেহেদী হাসান (১৯), পিতাঃ খোরশেদ আলম, মাতাঃ শাহিন আক্তার, সাংঃ মটবী, ০৩ নং ওয়ার্ড, মান্দারী ইউপি, চন্দ্রগঞ্জ থানা, জেলাঃ লক্ষ্মীপুর থেকে ৫৮৮ পিচ ইয়াবা ট্যাবলেট মোট ১,৫৬৮ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ আটক করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















